Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

সমাজের খবর ডেস্ক

২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম সুমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে সহিংসতার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান সেক্রেটারি বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল এবং উপজেলা সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি নাসিম মিয়াজীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন