২৮ অক্টোবরের ঘটনার বিচার নিশ্চিতের দাবি, বাউফলে জামায়াতের মিছিল
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে পটুয়াখালীর বাউফলে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাউফল উপজেলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার রেদোয়ান উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. নুর আলম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, নাজিরপুরের জামায়াত নেতা মো. রাসেল, শ্রমিক নেতা জাফর ইকবালসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনার বিচার দাবিতে বাউফলে জামায়াতের এ কর্মসূচি পালন করা হয়।
২০২৬ ইং
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
01749510580