সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চ্যাম্পিয়ন ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে মোস্তাক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জমজমাট এ ফাইনালে কাউলিকান্দা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার সিংহপ্রতাপ দক্ষিণপাড়া মোল্যা বাড়ি সংলগ্ন মাঠে কাউলিকান্দা যুবসমাজের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়া প্রেমিকার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার দেখা যায়। ৮ দলীয় এ মিনিবার ফুটবল টুর্নামেন্টে পরিচালনা করেন সালথা যুবদলের যুগ্ম আহ্য়াক মোঃ হাবিবুর রহমান হাবিব মাতুব্বার।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন সালথা উপজেলার ক্রীড়াবিদ মাসুদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসাইন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, মোঃ হাশেম ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া প্রেমিকারা। টুর্নামেন্টের পরিচালক মোঃ হাবিবুর রহমান হাবিব মাতুব্বার বলেন, খেলাধুলা, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধূলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যুব সমাজকে সুস্থ সুন্দর ও অপরাধ মুক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরোও বাড়ানো প্রয়োজন আমরা চাই, এলাকার তরুণরা মাঠে ফিরে আসুক।
এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশিত করুক।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয় ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনালে চ্যাম্পিয়ন ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব কে ট্রাফির পাশাপাশি একটি ১৭ ইঞ্চি এল আই ডি মনিটর পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে রানার্সআপ কাউলিকান্দা ফুটবল একাদশের হাতে তুলে দেওয়া হয় একটি মোবাইল ফোন।
৮ দলীয় এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী মোঃ মুস্তাক মাতুব্বার। আয়োজকেরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই আয়জনের অন্যতম উদ্দেশ্য। তাঁর আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনে ধারাবাহিকতা বজায় থাকলে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে পারস্পরিক সম্প্রীতি , সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ আরোও সমৃদ্ধ হবে।