Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে গোডাউনে মিলল ৪২টি বাইসাইকেল, অটোরিকশাসহ গ্রেপ্তার ২

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়ীতে গোডাউনে মিলল ৪২টি বাইসাইকেল, অটোরিকশাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরাই বাইসাইকেল কেনাবেচার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ভাড়া নেওয়া গোডাউন থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

 

 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ ও আশপাশের বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া একটি গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৩টি মাঝারি আকারের এবং ৯টি ছোট আকারের বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া গোডাউন থেকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।

 

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা বাইসাইকেলগুলোর মোট আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চোরাই বাইসাইকেল সংগ্রহ ও কেনাবেচার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য পুলিশ জানালে তা জানা যাবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন