সামাজিক সংগঠন “ইনভেস্ট ফি সাবিলিল্লা”র উদ্যোগে গুণবতী ইউনিয়নের ৫০ জন এতিম এর সম্মানে মধ্যাহ্ন ভোজ।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
শুক্রবার সুরিকরা জামে মসজিদে উক্ত মধ্যাহ্ন ভোজে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ , সেক্রেটারি মুদ্দাসসির হোসেন , চৌদ্দগ্রাম দক্ষিণ ছাত্রশিবিরের সাবেক সভাপতি রিফাত সানি সহ ইনভেস্ট ফি সাবিলিল্লার নেতৃবৃন্দ।