Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নওগাঁ জেলা পুলিশের অভিযানে দুইজন ফ্যাসিস্ট নেতা গ্রেফতার, মাইকিং এর ব্যবহৃত অটোরিকশা জব্দ।

সমাজের খবর ডেস্ক

নওগাঁ জেলা পুলিশের অভিযানে দুইজন ফ্যাসিস্ট নেতা গ্রেফতার, মাইকিং এর ব্যবহৃত অটোরিকশা জব্দ।

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ

মান্দা থানার কাশোপাড়া ইউনিয়নের মো: আসলাম হোসেন টিপু সহ কয়েকজন রাজশাহী -নওগাঁ জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করে।

 

 

গতকাল রাতে এই ভিডিও জেলা পুলিশের নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে। এই ঘটনা সংক্রান্তে মোঃ শহিদুল ইসলাম শহীদ (৪৩) পিতা মৃত-আব্দুল জলিল প্রামানিক, মাতা মৃত-মোসা: লতিফুন নেছাসাং -রাঙ্গামাটিয়া থানা-মান্দা
জেলা -নওগাঁ ১২ নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে গতরাতে গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়টি জানে মর্মে পুলিশের কাছে স্বীকার করেছে। সেই সাথে মাইকিংএ ব্যবহৃত অটো রিক্সাটি জব্দ করা হয়েছে।

এছাড়াও মোঃ আব্দুল জলিল সরকার ( ৫০)

 

পিতা মৃত -গমা সরকার
মাতা মৃত-ছানেরা বেগম
সাং-নবগ্রাম তালাপাড়া
মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

মাইকিং এর ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে জোর পুলিশী অভিযান অব্যাহত আছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন