Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস

সমাজের খবর ডেস্ক

বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস

মোজাম্মেল হক : বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫টি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও দর্শনার্থীদের খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে আনিসুর রহমান আনিস পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের বিষয়েও তিনি সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এ পরিদর্শন কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সময়ে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দর্শনার্থীদের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন