Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন

সমাজের খবর ডেস্ক

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন

এনামুল ইসলাম
​
মহেশপুর(ঝিনাইদহ) স্টাফ রিপোর্টার

​ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক জামাই নিহত হয়েছেন।
আজ (২০অক্টোবর)ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে ।

 

​পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শশুর ও জামাই এর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে আজ ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।

 

​ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম আটক করে পুলিশে খবর দেন। মহেশপুর থানার ওসি তদন্ত এনায়েত হোসেন জানান খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আসামী শশুরকে কে গ্রেফতার করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরন করা হয়েছে।

​

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন