Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

সমাজের খবর ডেস্ক

লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট
১৬/১০/২০২৬

লালমনিরহাট পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

 

 

জেলা পুলিশ লালমনিরহাট কর্তৃক আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট।

এসময় উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট।

 

 

একই সাথে কালীগঞ্জ থানায় আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), লালমনিরহাট এবং হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট।

 

 

এসময় পুলিশ সুপার, লালমনিরহাট ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্রিফিং শেষে পুলিশ সুপার, লালমনিরহাট সকল পুলিশ সদস্যকে উৎসাহ যোগান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

এছাড়াও উক্ত ব্রিফিং সমূহে অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন