Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে কেএফটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল

সমাজের খবর ডেস্ক

বীরগঞ্জে কেএফটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল

মোজাম্মেল হক : বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের প্রথম সেমিফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

 

৮নং ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুহুল আমিন বাবু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, যুবদল নেতা মো. সাবুল ইসলাম ও মো. আল আমিন, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসাবুল ইসলাম মুসা এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মো. আক্কাস আলী বলেন, “খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। খেলাধুলার চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী খেলায় রংপুরের হারাগাছ ও চিরিরবন্দর দল মুখোমুখি হয়। খেলা ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন