নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ও সাহাগোলা ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির এক ভয়ংকর জালিয়াতির আখড়া
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ সাহাগোলা ইউনিয়ন ভূমি অফিসে আইনকানুন ও সরকারি চাকরির কঠোর বিধিমালাকে বুড়ো আঙুল দেখিয়ে গড়ে তোলা হয়েছে দুর্নীতির এক ভয়ংকর জালিয়াতি চক্র। কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) সিরাজুল ইসলাম এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান—এই দুই কর্মকর্তা সমান অপরাধ ও সুসংগঠিত দুর্নীতির মাধ্যমে পুরো ভূমি অফিসকে সাধারণ মানুষের জন্য এক জিম্মিখানায় পরিণত করেছেন। সরকারি পদের চরম অপব্যবহার, ভুয়া হাজিরা,
রাষ্ট্রীয় গোপন আইডি জালিয়াতি এবং বহিরাগত দালাল পুষে অঘোষিত চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অপরাধে এই দুই কর্মকর্তা সরাসরি অভিযুক্ত।
অনুপস্থিত থেকেও সরকারি অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রীয় আইডি জালিয়াতি
অনুসন্ধানে জানা যায়, তহশীলদার সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থতার দোহাই দিয়ে কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তবে উপ-সহকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সরাসরি যোগসাজশে ও ব্যবস্থাপনায় নিয়মিত তার বাসভবনে দাপ্তরিক হাজিরা খাতা পাঠিয়ে ভুয়া স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এবং তিনি দিব্যি সরকারি বেতন তুলে নিচ্ছেন। অপরাধের চরম সীমা স্পর্শ করেছে তখন, যখন দেখা যায় সরকারি গোপন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তহশীলদারের নিজ ছেলেকে দিয়ে কার্যালয়ের প্রশাসনিক ও গোপনীয় দাপ্তরিক কাজ করানো হচ্ছে—যা সরকারি গোপনীয়তা রক্ষা আইন (Official Secrets Act) এবং সাইবার নিরাপত্তা বিধিমালার সরাসরি গুরুতর লঙ্ঘন।
অপরাধের প্রধান অনুঘটক সহযোগী কর্মচারীদের সিন্ডিকেট
এই প্রসেস জালিয়াতি ও জিম্মি বাণিজ্যের মূল নেপথ্য কারিগর হিসেবে কাজ করছে এক বহিরাগত দালাল। অনুসন্ধানে উঠে এসেছে, তহশীলদার সিরাজুল ইসলাম নিজ সুবিধার্থে ও কাজ সামলাতে প্রথমে বহিরাগত কার্যালয়ে বসান। পরবর্তীতে উপ-সহকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের প্রত্যক্ষ আশ্রয়, প্রশ্রয় ও সরাসরি সহায়তায় উক্ত বহিরাগত পুরো ভূমি অফিসের মূল নিয়ন্ত্রক হয়ে ওঠে। অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ অর্থ হাতিয়ে নেওয়ার মূল অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই বহিরাগতকে।
আর এই অবৈধ অর্থ আদায় ও জিম্মি বাণিজ্যে মাঠপর্যায়ে সরাসরি সহযোগিতা প্রদান করছেন কার্যালয়ে কর্মরত কর্মচারীরা। অফিস সহায়কের দায়িত্বে থাকা আহসান হাকিম রাজু, রঞ্জু আহমেদ এবং আমেনা—এরা প্রত্যেকেই এই দুর্নীতির সমান অংশীদার এবং অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত।
তহশীলদারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি
অনিয়মের বিষয়ে যোগাযোগ করা হলে তহশীলদার সিরাজুল ইসলাম কর্মস্থলে না গিয়েও নিয়মিত বেতন নেওয়া এবং দুই কর্মকর্তা মিলে ‘ভাগ-জোড়’ বা সমন্বয় করে কাজ চালানোর কথা সরাসরি স্বীকার করেন। বহিরাগত অপরাধী সেন্টুর বিষয়ে তিনি বিতর্কিত যুক্তি দিয়ে বলেন, ছেলেটি গরিব, এখানে কাজ করে দু-চার টাকা আয় করে খায়, তাই তাকে বাধা দিইনি। আইন অনুযায়ী মারাত্মক অপরাধের মাত্রা ও৫ কঠোর শাস্তির বিধান
আইনজ্ঞ ও বিশিষ্টজনদের মতে, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বহিরাগতদের এসব কর্মকাণ্ড স্পষ্টই গুরুতর অপরাধ এবং ক্ষমার অযোগ্য ও শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করছেন সেবা গ্রহীতারা।
সম্প্রতি এই কার্যালয়ে সংঘটিত অবৈধ আর্থিক লেনদেনের বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুরো এলাকাজুড়ে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়।
দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাষ্ট্রীয় পদের চরম অপব্যবহার, গোপনীয় আইডি হস্তান্তর এবং বহিরাগত দালাল সেন্টু ও উপ-সহকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের প্রত্যক্ষ মদদে পরিচালিত জিম্মি বাণিজ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। সাধারণ জনগণকে এই নির্যাতন ও হয়রানি থেকে মুক্ত করতে এবং সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় অবিলম্বে প্রধান অপরাধী উপ-সহকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, তহশীলদার সিরাজুল ইসলাম এবং তাদের সহযোগী ৩ জন অফিস সহায়ক (আহসান হাকিম রাজু, রঞ্জু আহমেদ ও আমেনা)-কে ভূমি অফিস থেকে দ্রুত অপসারণ,
সাময়িক বরখাস্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। সচেতন মহল প্রত্যাশা করছে, প্রশাসন কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে এই চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।