Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ৩ লক্ষ পিস ইয়াবাসহ গাড়ি জব্দ করলো এসআরবি-১৫,

সমাজের খবর ডেস্ক

কক্সবাজারে ৩ লক্ষ পিস ইয়াবাসহ গাড়ি জব্দ করলো এসআরবি-১৫,
কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আত্মপ্রকাশের পর থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মাদকের বিরুদ্ধে নীতি বাস্তবায়নে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)

 

 

সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ খুরুলিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

 

 

পরবর্তীতে, এসআরবি সদস্যরা পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে সু-কৌশলে লুকানো সর্বমোট ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

 

 

ঘটনায় সম্পৃক্ত পলাতক ছলিম উল্লাহ ও অজ্ঞাতনামা ০১ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু এবং উদ্ধারককৃত আলামত হস্তান্তর করা হয়েছে

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন