থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের আমন্ত্রণে ফুলদি ও মেঘনা নদী ভ্রমণে পল্লী বিদ্যুতের জিএম ও ডিজিএম
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের আমন্ত্রণে ফুলদি ও মেঘনা নদী ভ্রমণ, রুফটপ সোলার স্থাপনের স্থান পরিদর্শন এবং প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জেনারেল ম্যানেজার (জিএম) ও গজারিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)।
আজ বিকেলে থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ সফরে অতিথিরা প্রতিষ্ঠানটির স্পিডবোটে ফুলদি ও মেঘনা নদী ভ্রমণ করেন। পরে প্রতিষ্ঠানটির ভবনের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তাঁরা।
এ সময় থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের পরিচালকগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রুফটপ সোলার স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ধরনের পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের আমন্ত্রণে নদী ভ্রমণ ও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করে।