সালথায় ট্রান্সফরমার চুরির মালামালসহ স্থানীয়দের হাতে আটক- ৩
মোঃ ইলিয়াছ খান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির দায়ে ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছে থাকা চুরি করার যাবতীয় সরঞ্জাম ও দুটি ট্রান্সফরমারের তামা উদ্ধার করা হয়। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকয়েকমাস যাবত জয়কাইল বাজার ও আশপাশের এলাকা থেকে ২০ টির অধিক ট্রান্সফরমার, মটর, স্যালো মেশিন সহ বাসাবাড়ির বিভিন্ন মালমাল চুরির ঘটনা ঘটছে। গতরাতেও বিদ্যুৎ চলে যাওয়ার পর একটি ট্রান্সফরমার চুরি হয়। এই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে একজন কে সনাক্ত করা হয়। ঐ একজনের খোঁজ করতে গিয়ে সদর উপজেলার ডাঙ্গিরপাড়ের গোলাপ খানের বাড়িতে গিয়ে মোট তিনজনকে একই সাথে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়।
এসময় উপজেলা সদরের কোমরপুর এলাকার সাইফুল ইসলাম রনি (৩৮), জেলার চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গি এলাকার সাগর শেখ (২৪) এবং স্থানীয় শুকুর মোল্যার পুত্র জিহাদ মোল্যা (২২) আটক করে। এসময় খাটের নিচে রাখা দুটি ট্রান্সফরমারের তামা ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এলাকায় সকল ট্রান্সফরমার, মটর ও স্যালো মেশিন চুরির সাথে ওরা জড়িত বলে জানান স্থানীরা। চুরি যাওয়া সব কিছুর ক্ষতিপূরণ দাবি করে তারা।
আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ তাদের তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছে থাকা দুটি ট্রান্সফরমারের তামা ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়ধীন রয়েছে