Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাট জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি।

সমাজের খবর ডেস্ক

লালমনিরহাট জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
০৫/১০/২০২৬ লালমনিরহাট জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর কনস্টেবল হতে নায়েক ও এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এটিএসআই হতে টিএসআই এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের অস্থায়ী ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন করেন।

 

 

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন করেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।

 

 

 

এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল, কুড়িগ্রাম, জনাব মোঃ মির্জা সাজ্জাদ আলম, আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাট সহ আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অন্যান্য অফিসার, ফোর্স ও পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী’গণ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন