Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে সরকারি সেবা প্রাপ্তি সহজতর করতে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

​রায়গঞ্জে সরকারি সেবা প্রাপ্তি সহজতর করতে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত

​জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের জনগণের মৌলিক সরকারি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং তা সহজতর করার লক্ষ্যে এক বিশেষ আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

​রোববার (৪ অক্টোবর, ২০২৬) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছীর সোনাখাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। ‘বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট’ (ব্রেড)-এর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইড-এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

 

​ব্রেড-এর প্রকল্প সমন্বয়কারী আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।
​সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সেবাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেন। এ সময় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের নিত্যদিনের বিভিন্ন সমস্যা ও সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। সেবা প্রাপ্তিতে যেকোনো ধরনের বৈষম্য দূর করে সমন্বিত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।

 

 

​সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুজর গিফারী, ব্রেড-এর হিসাবরক্ষক আবুল কালাম আজাদ, প্রকল্প অফিসার সোলাইমান শেখ, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন