লালমনিহাট জেলার মোগলহাট স্থলবন্দর পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী, উন্নয়নের সম্ভাবনা নিয়ে পরিদর্শন
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
তারিখ: ৪ অক্টোবর ২০২৬, রবিবার
লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রোববার মোগলহাট স্থলবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানানো হয়। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বন্দরের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানির সম্ভাবনা, পণ্য পরিবহন এবং বন্দরের সার্বিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ সময় মোগলহাট স্থলবন্দরকে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনাও গুরুত্ব পায়।
মোগলহাট স্থলবন্দর লালমনিরহাটের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী স্থাপনা হওয়ায় এর কার্যক্রম আরও গতিশীল হলে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিদর্শনস্থলে উপস্থিত ছিলেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মোগলহাট স্থলবন্দর পরিদর্শনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে ভবিষ্যতে বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।