Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিংহের নন্দন ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী স্রিদীপক ঘোষ, চেয়েছেন সবার দোয়া

সমাজের খবর ডেস্ক

সিংহের নন্দন ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী স্রিদীপক ঘোষ, চেয়েছেন সবার দোয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহের নন্দন ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন স্রিদীপক ঘোষ।
তিনি বলেন, এলাকার মানুষের পাশে থেকে সেবা করা এবং ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখাই তাঁর মূল লক্ষ্য।

 

 

নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

 

স্রিদীপক ঘোষ বলেন, আমি সিংহের নন্দন ৬নং ওয়ার্ডের সকল মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।
তিনি সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন