Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।

 

 

এসময় উপস্থিত ছিলেন সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুল রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ইউপি সচিবগন।

 

 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সংঘর্ষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও সংঘাত প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে সভায় জানানো হয়।

 

 

উৎসব চলাকালে গুজব বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথাও সভায় তুলে ধরা হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন