আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিজিবি অভিযানে ১৬০ কেজি দেশি পাট জব্দ করেছে।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
৩০ শে সেপ্টেম্বর ২০২৬।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিজিবির এক অভিযানে মালিকবিহীন ১৬০ কেজি দেশীয় পাট উদ্ধার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
ভোর ০০৫০ ঘ. লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১৫ বিজিবির আওতাধীন দীঘলটারী বিওপির টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৯২৬/০৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর দীঘলটারী নামক এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬০ কেজি দেশীয় পাট উদ্ধার করেন। জব্দকৃত পাটের সিজার মূল্য আনুমানিক ২০,০০০/- টাকা।
বিজিবি সদস্যরা জানান। সীমান্ত এলাকায় যে কোন চোরা চালান কারীদের বিরুদ্ধে আরও কঠোরতম নজরদারি এবং অভিযান চলমান থাকবে।।