Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

সমাজের খবর ডেস্ক

মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠাত হয়েছে।

 

 

 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় যুব সমাজের আয়োজনে সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় রাজিব ফুটবল একাদশ বনাম নুরুল আমিন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় রাজিব ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি সহ ভিনসন ফ্রিজ ও এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

 

 

উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফিফা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ,

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, মোঃ সাহিদুজ্জামান সাহিদ, মোঃ জাহিদ মাতুব্বার, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মাষ্টার, সাবেক ইউপি সদস্য রফিক মাতুব্বার, উপজেলা দলের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, ডিএমপি নেতা কামরুল হাসান মজনু, নুর ইসলাম মিয়া, বিল্লাল মাতুব্বর, পাভেল রায়হান, সায়েম মিয়া টিটন, কাজী ইকরাম,মুরাদুর রহমান মুরাদ, ইউপি সদস্য শাহজাহান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন

 

 

বিশ্বাস, যুবদল নেতা সাফিকুল ইসলাম, জসিম মোল্লা, মাহফুজ খান, হেলাল মাতুব্বর, নুর আলম, মোঃ কালাম কালাম প্রমুখ।
উক্ত ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গুপ্ত ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন