Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সালথায় ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ

সমাজের খবর ডেস্ক

সালথায় ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরতেই ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গ্রেফতারকৃত নাঈম শেখ সালথা উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি । তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় গিয়ে আত্মগোপন করেছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে গোপনে নিজ বাড়িতে ফেরেন তিনি। খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

 

 

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, নাঈমুজ্জামান নাঈম এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর মঙ্গলবার দিনে বাড়িতে আসেন খবর পেয়ে পুলিশের একটি দল মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলা গুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন