আদিতমারীতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
উন্নয়ন, আইনশৃঙ্খলা
ও জনসেবায়
সমন্বিতভাবে কাজ করার নির্দেশ
লালমনিরহাট
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার
লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মাদক প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত কর্মকর্তারা।