অস্ত্র বানাও মার্ডার হলে আমি দেখবো বক্তব্য ভাইরালের পর সেই ইউপি চেয়ারম্যানকে খুজছে পুলিশ
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:
সহিংসতা প্রস্তুতি হিসেবে নিজ সমর্থকদের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র বানানোর নির্দেশ ও হত্যা হলে দায়ভার নেয়ার কথা বলে চরম বিপাকে পড়েছেন ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মোল্যা ওরফে রফিক। সম্প্রতি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকেই তাকে মরিয়া হয়ে খুঁজছে পুলিশ।
একই অপরাধ তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৫ দিনের মধ্যে জবাব চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দবির উদ্দিন। জানা গেছে, স্থানীয় বোয়লমারী উপজেলার ময়নদিয়া বাজারের কে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে সালথা উপজেলার খারদিয়া এলাবাসীর মধ্যে কয়েকবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এরমধ্যে গত ২১ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে বোয়ালমারী উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এলাকায় উজিরপুর বাজারে নিজ দলীয় সমর্থদের উদ্দেশ্যে বক্তব্য দেন চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্যা ওই বক্তব্যের ঢ়১২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তাকে বলতে শোনা যায়, যেকোনো কিছু করতে হলে আমাদের না জানিয়ে করলে তার দায়ভার আপনাদের। কিন্তু আমাদের নেতৃত্বে কিছু হলে -২-৪ মার্ডার হোক আমি সেই সব কিছুর দায়ভার আমাদের। আপনারা একতাবদ্ধ হয়ে থাকেন। আপনাদের অস্ত্র বানাতে হবে। আমাদের হুকুম ২৪ ঘন্টা আপনাদের সঙ্গে থাকবে। আপনি আরো বলেন, উজিরপুরবাসী যদি অন্তত ২০ মিনিট ঠেকিয়ে রাখতে পারেন, তবে পাশের ২০টি গ্রাম থেকে যতো লোক লাগে আমি পাঠাবো। সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসময় আরও বলেন, আপনারা এই কথাটা মেনে চলবেন। আর একটা কথা, অস্তগুনে সিপাহি নড়ে। আপনাদের যার যার অস্ত্র বানাতে হবে।
তারের বিতর্কিত বক্তব্য ভাইরাল হতেই দায় এড়াতে গত শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে খারদিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে রফিকুল চেয়ারম্যানের পক্ষে একটি মানববন্ধন আয়োজন করা হয়। এতে তার কর্মী সমর্থকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান রফিকুলকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্যোশে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নণ হওয়ার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।
পরের দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিজ এলাকায় গোপনে একটি সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্পত্তি যদুনন্দী ইউনিয়নের উজিরপুর বাজারে অনুষ্ঠিত একটি সভায় বক্তব্যের খন্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই এডিট ভিডিওর ভিত্তিতে কয়েকটি সংবাদ মাধ্যমে আমাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলে, সমর্থকদের অস্ত্র বানানোর নির্দেশ ও হত্যাকাণ্ডের গায়ে দেওয়া কথা বলা ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে মরিয়া হয়ে করছে পুলিশের বিভিন্ন ইউনিট।
তাকে পেলেই আটক করা হবে। সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও দবির উদ্দিন বলেন, যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান যে ব্যক্তব্য দিয়েছেন, তা একটি ক্রিমিনাল অফেন্রা। এই বক্তব্য ব্যাখ্যাতে তাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সরকার মন্ত্রণালয়ের পাঠানো হবে।