Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

সমাজের খবর ডেস্ক

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আজ বিকাল ৩ টায় গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে উক্ত শুভ উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী জননেতা এডভোকেট মোহাম্মদ শাহজাহান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী জননেতা মু. মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মু. ইউসুফ মেম্বার , বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাহাদাত হোসেন , বাংলাদেশ মসজিদ মিশন চৌদ্দগ্রাম উপজেলার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম , গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

উক্ত উদ্বোধনী খেলায় কুমিল্লার শুভপুর ইউনাইটেড ক্লাব কে ট্রাইবেকারে হারিয়ে জয় লাভ করে ফেনীর শর্শদি ফ্রেন্ডস ক্লাব।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন