Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরা দূর্গাচরণ উচ্চ বিদ্যালয়

সমাজের খবর ডেস্ক

 

মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গতকাল শুক্রবার সকালে বিক্রমপুর-টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

 

সকাল ১০টায় শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক পরিতোষ ঘোষ বাবু, শেখ সোহাগ ও টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহ সভাপতি মো. মাসুম।

 

 

 

মডারেটরের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া টঙ্গীবাড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাদির খান এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মো. মাসুম হাসান আফিফ,
টঙ্গীবাড়ি প্রতিনিধি।
০১৯৪১৮৫৬৮২৫
২৫-০৯-২৬ইং

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন