Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিশ্বকর্মা পূজা উপলক্ষে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত।

সমাজের খবর ডেস্ক

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাহ্মনের বাসা নামক এলাকায় সনাতন ধর্মলীনদের।
“শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের জয় হোক”
সৃষ্টির কারিগর, শিল্প ও নির্মাণের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের পূজা উপলক্ষে বামোনের বাসা এলাকার শ্রী উত্তম কুমার (মোটরসাইকেল মিস্ত্রি)-এর বাসভবনে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, সুধীজন, মাতৃমণ্ডলী ও আয়োজকবৃন্দ। ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে আয়োজকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

 

এ সময় আয়োজক ও উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশে বলা হয়, পরম করুণাময় শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যে পরিপূর্ণ হোক—এই কামনা করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এমন আয়োজন সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন