সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট
লালমনিরহাট জেলার লালমনিরহাটে আজকে ২৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে লালমনিরহাটে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে জেলা প্রশাসক একেএম মমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন।