সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
*তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ: বৃহস্পতিবার*
লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে শহীদ শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ সড়কের চলমান রাস্তা ঢালাইয়ের কাজ পরিদর্শন করেছেন *জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম মমিনুল হক।*
আজ বৃহস্পতিবার দুপুরে প্রশাসক এ.কে.এম মমিনুল হক সরেজমিনে নির্মাণাধীন সড়ক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি রাস্তার নির্মাণকাজের গুণগত মান, নির্ধারিত মানদণ্ড ও কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের জনসাধারণের চলাচল সহজ ও নিরাপদ করতে নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন।
এ সময় জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম মমিনুল হক বলেন, *”জনস্বার্থে উন্নয়ন, মানুষের জন্য কাজ—এটাই আমাদের অঙ্গীকার।”
এই সড়কটি নির্মিত হলে লালমনিরহাট শহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।