মোহাম্মদ সবুর শেখ।
ফুলতলা (খুলনা )প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে ১০টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং SAF লেদার ফ্যাক্টরির পরিচালক ও গোল্ডেন আকিজ সুজ-এর ব্যবস্থাপনা পরিচালক মরহুম শেখ মোমিন উদ্দিনের সহধর্মিণী সোনিয়া খাতুনের পক্ষ থেকে এসব ফ্যান উপহার দেওয়া হয়।
ফ্যানগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বাসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই গাজী এবং শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের শিক্ষক মো. জহুরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সিলিং ফ্যানগুলো শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক হবে। প্রাক্তন ছাত্রী হিসেবে সোনিয়া খাতুনের এমন উদ্যোগকে বিদ্যালয়ের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রকাশ হিসেবে উল্লেখ করেন তারা।
এদিকে, বিদ্যালয়ের পক্ষ থেকে সোনিয়া খাতুনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।