Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

সমাজের খবর ডেস্ক

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামের এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়

 

আটক ব্যক্তি হলেন মোঃ ইফতে সোহা তমাল (৩২)। তিনি নামো মুশরীভূজা গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলাহাটের নামো

 

 

 

মুশরীভূজা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন