Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেড়ায় দুই ফার্মেসিতে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে জরিমানা

সমাজের খবর ডেস্ক

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ বিক্রয়ের অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার পেচাকোলা বাজার ও ডাকবাংলো বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানসূত্রে জানা যায়, বুধবার দুপুরে পেচাকোলা বাজারে অবস্থিত ‘নুসরাত মেডিকেল হল’ এবং ডাকবাংলো বাজারে অবস্থিত ‘বেড়া মেডিকেল হল’-এ যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

 

এ সময় নুসরাত মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত নুরনবীকে সাত হাজার টাকা এবং বেড়া মেডিকেল হলের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (ঘ) ধারায় এই শাস্তি প্রদান করা হয়।
​অভিযানকালে উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মিঠুন সাহা ও তাঁর প্রতিনিধি দল। আইন-শৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন বেড়া মডেল থানার এসআই আলী আজমের নেতৃত্বে পুলিশের একটি টিম।

 

 

​অভিযান শেষে ফার্মেসি দুটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ জব্দ করা হয়। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন