Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাপের কামড়ে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সমাজের খবর ডেস্ক

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আড়ালিয়া গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বসতঘরে অবস্থানকালে ফাতেমাকে সাপে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন