Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৬ নং আটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ফিরোজ খান

সমাজের খবর ডেস্ক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার ৬ নং আটঘর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান। সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরোও বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম কাজটা সমাজ থেকে মাদকের মতো ভয়ানক ছবল থেকে থেকে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনা, যেখানে খেলাধুলা এখনো বিকল্প নেই, এ সময় তিনি আরোও বলেন আমার প্রাণপ্রিয় আটঘর ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই, আমি স্বৈরাচার আওয়ামী লীগের সময় বিভিন্ন প্রকার মিথ্যা মামলা হামলা শিকার হয়েছি।

 

 

আমার প্রাণপ্রিয় নেতা সাবেক বিএনপির মহাসচিব এবং সকল মন্ত্রী ছিলেন মরহুম কে এম ওবায়দুর রহমান তিনি আর জীবিত নেই তার রেখে যাওয়া অসমাপ্তি কাজগুলো করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তথা ফরিদপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) আমি তার হাতে গড়া সৈনিক তাই আমার প্রতিটা কাজ হবে তার নেক দিকনির্দেশনা অনুযায়ী। এ সময় তিনি বিভিন্ন রাস্তার কথা তুলে ধরেন এবং তার এলাকায় একটি স্কুল রয়েছে সেখানে কোন বাউন্ডারি নেই যার কারণে বকাটিয়া ছেলেরা মাঝেমধ্যেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে ডিস্টার্ব করে এটা যেন দ্রুত করে দেয়া হয় বলে দাবি জানান, সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে।

 

 

এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন আমি আশা করি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আটঘর ইউনিয়নবাসী আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ করে দিবেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তারাও বলেন ফিরোজ একজন ভালো মনের মানুষ এবং সত্য চরিত্রের অধিকারী তিনি

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন