Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সমাজের খবর ডেস্ক

 

মো: এনামুল ইসলাম
​
মহেশপুর(ঝিনাইদহ)স্টাফ রিপোর্টার

​ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে ওহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

 

 

​পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আজ দুপুরে ওহিদুল ইসলাম নিজের ড্রাগন ফল বাগানে কাজ করতে যান। বাগান সুরক্ষায় দেওয়া নেটে পেঁচিয়ে থাকা সাপটি তার পায়ে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফেরেন। এরপর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নেন।

 

 

ওঝার ঝাড়ফুঁকের একপর্যায়ে ওহিদুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন