Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে ‘FIZA MAKEOVER-3’ বিউটি পার্লারের শুভ উদ্বোধন

সমাজের খবর ডেস্ক

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আধুনিক ও মানসম্মত সৌন্দর্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘FIZA MAKEOVER-3’ বিউটি পার্লার।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে টঙ্গীবাড়ী বাজারের বালিগাঁও রোডে অবস্থিত মল্লিক টাওয়ারে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত অতিথি, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মাঝে তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এই প্রতিষ্ঠানের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

FIZA MAKEOVER-3-এর স্বত্বাধিকারী ও International Makeup Educator মেঘলা আক্তার বলেন,টঙ্গীবাড়ীর নারীদের জন্য আধুনিক ও মানসম্মত বিউটি ও মেকওভার সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, নতুন এই প্রতিষ্ঠানকে শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, নারীদের সৌন্দর্যচর্চা ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সেবার মান বজায় রাখা এবং গ্রাহকদের আস্থা ধরে রাখার বিষয়ে আমরা সবসময় সচেতন থাকব।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন