Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টংগিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

সমাজের খবর ডেস্ক

টংগিবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় টংগিবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে টংগিবাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

 

এ সময় টংগিবাড়ী বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন