Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মহেশপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল জব্বার নামে ১জন নিহত

সমাজের খবর ডেস্ক

মো: এনামুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) স্টাফ রিপটার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুদোশ্রামপুর গ্রামে গোয়ালের পানি যাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে ঝগড়ার ঘটনায় আবদুল জব্বার নামে এক ব্যক্তিকে প্রতি পক্ষ জেহের আলীর ছেলে পলাশ মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে মহেশপুর হাসপাতালে নেওয়া হয় । পরে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালে পানি যাওয়া নিয়ে আবদুল জব্বারের সঙ্গে প্রতিবেশী পলাসের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ঝগড়ার সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে আবদুল জব্বার (৪৫) গুরুতর আহত হয় এবং হাসপাতালে মা-রা যায়।

 

 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান লাশের সুরোতহাল রিপোর্ট সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন