মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে বিএনপি’র অফিস শুভ উদ্বোধন করেছেন সোনাপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম নেতা এবং আগামী নির্বাচনে সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষা অনুরাগী,
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কাওছার আলী মাতুব্বর, মোঃ ফজলুল হক মাতুব্বর, যুবদল নেতা মোঃ শাহজাহান মাতুব্বর, মোঃ মোশাররফ মাতুব্বার , মোঃ জিলাল খান, মোঃ সাব্বির মাতুব্বর, মোঃ রাকিবুল ইসলাম, পিএমপি নেতা লিয়াকত মাতুব্বার, মোঃ নান্নু মাতুব্বরসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিশেষ অতিথি মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন এ সময় আনন্দমুখর পরিবেশ তৈরি হয়।
উদ্বোধন শেষে সমস্ত নেতা কর্মীকে মিষ্টি খাওয়ানো হয়। এ সময় সোনাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক বলেন, আমার পিতা মরহুম কেএম আব্দুস ছালাম মাতুব্বর , দীর্ঘদিন সোনাপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পরে আমি সোনাপুর ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিশেষ অতিথি এবং আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সরোয়ার হোসেন মাতুব্বর বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়ার সৈনিক এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সৈনিক এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সৈনিক,
এবং আমাদের পুরাতনেতা মরহুম কে এ ওবায়দুর রহমানের আদর্শে গড়া সৈনিক হিসেবে মাঠের কাজ করে যাচ্ছি। এবং বর্তমান সরকারের তথা ফরিদপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার। দিক নির্দেশনা অনুযায়ী আমি সোনাপুর ইউনিয়নের প্রতিটা জায়গায় গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমি যদি আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি এবং সোনাপুর ইউনিয়নবাসী যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি একটা আধুনিক ডিজিটাল ইউনিয়ন সোনাপুর ইউনিয়নবাসীকে উপহার দিতে চাই।
আমি জনগণের শাসক হতে চাই না সেবক হয়ে কাজ করতে চাই এজন্য আমি সোনাপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চাই এবং আগামী নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। তার কারণ সোনাপুর ইউনিয়নের সকল প্রকার মানুষ আমাকে অত্যাধিক ভালোবাসে এবং আমাকে তারা বলেছেন আপনি সামনের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ আপনার সাথে আছি সময় অনেকেই বলেন,
আমরা সোনাপুর ইউনিয়নবাসী আপনার পাশে আছি এবং আপনার পাশে থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। কারণ আপনি একমাত্র যোগ্য ব্যক্তি যিনি সোনাপুর ইউনিয়নবাসীকে সকল প্রকার ঝামেলা মুক্ত মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার যোগ্যতা রাখেন।