সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
আলোকিত লালমনিহাট গড়ার লক্ষ্যে মাদক, মুক্ত, ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা, মাদক, কে না, বলুন দুর্গাপুর ইউনিয়নের মানুষের সেবা করুন।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১নং দুর্গাপুর ইউনিয়নের শটিবাড়ী দুর্গাপুর যুব সমাজের আয়োজনে শটিবাড়ী স্কুল মাঠে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬।
আজ ১৭ সেপ্টেম্বর আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,এ,কে এমন, মমিনুল ইসলাম প্রশাসন, জেলা পরিষদ লালমনিরহাট,ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জেলা বিএনপির লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে, মোঃ সাহেদুল ইসলাম পাটোয়ারী ( সাজু). সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি লালমনিরহাট। ৪ নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন মনির, আব্দুল রশিদ সাধারণ সম্পাদক, মোঃ মুকুল চৌধুরী দুর্গাপুর ইউনিয়ন সভাপতি ও সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক বিরোধী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশা আকাঙ্ক্ষার প্রত্যাশা জনাব মোঃ আসাদুজ্জামান প্রামাণিক প্রচার সম্পাদক লালমনিরহাট।
এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য খেলাধুলার বিকল্প নেই। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তত বেশি তারা মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তিনি বলেন, মাদকমুক্ত, খেলাধুলাবান্ধব ও সুন্দর পরিবেশের দুর্গাপুর গড়ে তুলতে তরুণ সমাজকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এলাকার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , জনাব মোঃ ছালেকুজ্জামান প্রামাণিক সাবেক,সদস্য সচিব আদিতমারী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়ন পরিষদ বলেন,
খেলার মাঠ হোক তারুণ্যের ঠিকানা, মাদক নয়—খেলাধুলাই হোক তরুণদের শক্তি।
মানুষের পাশে থেকে, তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় দুর্গাপুর ইউনিয়নের যুবক ভাই।
আয়োজনে: শটিবাড়ী ফুটবল একাডেমি যুবদল দুর্গাপুর যুব সমাজ, ১নং দুর্গাপুর আদিতমারী লালমনিরহাট