মো: এনামুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ)স্টাফ রিপোর্টার
মহেশপুর থানা এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে ০১ (এক) জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য (গাঁজা) সেবন ও সংরক্ষণের অপরাধে মোঃ মনিরুল (২৫) নামক এক যুবককে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
মোঃ মনিরুল (২৫), পিতা- মোঃ গোনজের আলী, সাং- ভগবততলা (হঠাৎ পাড়া), থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।
মোবাইল কোর্টের দণ্ডাদেশ:
গ্রেফতারের পর আসামিকে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশপুর, ঝিনাইদহ—জনাব মোঃ সাজ্জাদ হোসেন-এর পরিচালিত মোবাইল কোর্টে (মামলা নং: মহেশ মিস ৯০/২৬) হাজির করা হয়। সার্বিক বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য (গাঁজা) সেবন ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণি ক্রমিক নং ২১ অনুযায়ী তাকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মহেশপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদক, জুয়া ও সামাজিক অপরাধ দমনে এ ধরনের অপরাধবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।