সঞ্জয় কুমার উপজেলা লালমনির
লালমনিরহাটের আদিতমারী-কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি বিল, অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠিত ও কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-০২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রোকন উদ্দিন বাবুল।
এ সময় সরকারি বিল ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। কর্মসূচিতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই উদ্যোগ প্রতিবছর সংরক্ষণ ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ।