নাটোরের পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!
নাটোরের পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!
0:00 0:00

নাটোরের পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!

অন্যান্য
নাটোরের পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ পিএম

 

জয় আহমেদ জনি

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা ১০ মিনিটে লালপুর থানার এসআই আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্সের সিঁড়িতে অভিযান চালায়।
অভিযানে আটক করা হয় নাজমুল হোসেন নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে।

 

 

পুলিশের দাবি, তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন।
আটক নাজমুল হোসেন লালপুর উপজেলার পোকন্দা পূর্ব এলাকার বাসিন্দা।

 

 

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পরে মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

 

 

মাদকের বিরুদ্ধে লালপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।