১নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনির হোসেন (মনির) সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লালমনিহাটে আদিতমারী উপজেলার ১ নং দুর্গাপুর ইউনিয়নের দীগলটারী ৪ নং ওয়ার্ডের এবং দুর্গাপুর ইউনিয়নে সর্বস্তরের জনগণের কাছে পরিষদের সদস্য প্রার্থী পদে হওয়ার প্রত্যাশা ।
আজকে শুক্রবার নামাজের পর অর্থ এলাকার মোঃ নজরুল ইসলাম বলেন ,
ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন এবং মাদক নির্মল করার লক্ষ্যে
মো. মনির হোসেন (মনির) আদিতমারী উপজেলার ১ নং দুর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মরহুম শহিদার রহমানের দিগলটারী গ্রামের কৃতী সন্তান। তিনি ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক, এবং দীর্ঘদিন থেকে দুর্গাপুর ইউনিয়ন গরিব-দুখী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করিয়েছেন।
আজ শুক্রবার দিঘলটারী জামে মসজিদে নামাজ শেষে মুসলিমদের সাথে মোলাকাত বিনিময় করেন ।
মনির হোসেন বলেন দীর্ঘদিন থেকে সত্যতার দায়িত্বশীল ভূমিকা পালন করছেন ।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে এবং দুর্গাপুর ইউনিয়নে মাদক বিরুদ্ধে কাজ করে এগিয়ে যান দুর্গাপুরবাসীকে মাদক নির্মল একটি সুন্দর ইউনিয়ন দেখতে চান ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে মাদক নির্মলের প্রতিশ্রুতি দেন আরো বলেন একটি মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা এবং আশাবাদ করে।
ইতিমধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আলোচনা চলছে।
ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. মনির হোসেন মনির বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আমি মনে করি, একটি ইউনিয়নের উন্নয়নে তরুণ ও প্রবীণ—উভয় প্রজন্মের অভিজ্ঞতা, মেধা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্যম ও কর্মশক্তির সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন ও ওয়ার্ড গড়াতে চাই।”
তিনি আরও বলেন, এ নির্বাচনে দুর্গাপুর ৪ নং ওয়ার্ড থেকে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রবীণদের যথাযথ সম্মান ও সহযোগিতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং কি সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং ওয়ার্ডবাসী আশা আকাঙ্ক্ষা একটি সুন্দর ওয়ার্ড মাদকমুক্ত ইউনিয়ন গড়ার আশা আকাঙ্ক্ষার প্রত্যাশিত।








আপনার মতামত লিখুন