মহেশপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ দুইজন গ্রেফতার
মো: এনামুল ইসলাম
মহেশপুর /ঝিনাইদাহ/ স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৬) মহেশপুর থানা পুলিশের একটি দল নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ হাবিবুর রহমান (৪৪), যিনি মহেশপুর উপজেলার সাতপোতা গ্রামের আতেহারের ছেলে এবং জিআর ওয়ারেন্টভুক্ত অপর আসামি মোঃ মনিরুজ্জামান (৪০), যিনি গৌরিনাথপুর (পীরগাছা) গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,ভৈরবা পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ তারিকুল ইসলাম এবং মহেশপুর থানার এএসআই মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। মাগুরা আদালতের সাজা জিআর (এসসি)-১৫৩/১৩ নম্বর মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি হাবিবুর রহমানকে এবং উত্তরা পূর্ব থানার জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনিরুজ্জামানকে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








আপনার মতামত লিখুন