বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি বিএনপির ৬ নেতা আটক,।
*সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর এলাকা থেকে বিজিবির হাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৬ নেতা আটক হয়েছেন।
মঙ্গলবার রাতে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।
আটককৃতরা হলেন- বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি সাইফুল রহমান জানান, বিজিবির দায়ের করা মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।








আপনার মতামত লিখুন