চাহিদা বেড়েছে, ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী,
চাহিদা বেড়েছে, ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী,
0:00 0:00

চাহিদা বেড়েছে, ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী,

অন্যান্য
চাহিদা বেড়েছে, ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী,
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২ এএম

 

আজ ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজের চাহিদা বেড়েছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজকের হাটে পেঁয়াজের দামও কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে।

 

 

আজকের হাটে প্রতি মণ পেঁয়াজ ১১০০ টাকা থেকে ১২০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে ভালো মানের পেঁয়াজের দাম আরও বেশি ছিল। মানভেদে সর্বোচ্চ প্রতি মণ ১৩৫০ টাকা পর্যন্ত দামে পেঁয়াজ বিক্রি হয়েছে।

 

 

বাজারে পেঁয়াজের চাহিদা ভালো থাকায় সকাল থেকেই কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যস্ততা দেখা যায়। বিভিন্ন মানের পেঁয়াজ বাজারে ওঠায় দামে কিছুটা পার্থক্য থাকলেও ভালো মানের পেঁয়াজের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল বেশি।

 

 

ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের চাহিদা বাড়ায় দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে ভালো দাম পাওয়ায় কৃষকরাও স্বস্তি প্রকাশ করেছেন।