টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় টঙ্গীবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে টঙ্গীবাড়ী থানাধীন যশলং ইউপি চৌকিদার পাড়া এলাকার পিয়ার হোসেনের বাড়ির সামনে রাস্তা থেকে রাজিব হাওলাদারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাজিব হাওলাদার যশলং ইউনিয়নের নয়না (হাওলাদার বাড়ী) এলাকার বাসিন্দা। তার পিতার নাম রশিদ হাওলাদার।
এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে একই দিন গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







আপনার মতামত লিখুন