আদিতমারী থানায় গ্রাম পুলিশদের চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত
সঞ্জয় কুমার, আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী থানায় গ্রাম পুলিশ সদস্যদের চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় আদিতমারী থানা কম্পাউন্ডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেড গ্রহণ করেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক। প্যারেড শেষে তিনি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ক্যাসিনো ও জুয়া প্রতিরোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে দ্রুত থানায় অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজিবসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।







আপনার মতামত লিখুন