টঙ্গীবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
মুন্সীগঞ্জ: প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৩ টায় এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা অডিটোরিয়াম থেকে টঙ্গীবাড়ী বাজার হয়ে সোনারং চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর, বাণিজ্যবিষয়ক সম্পাদক সজল বেপারী, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, সদস্যসচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ হোসেন সেন্টু, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপাড়ী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, আড়িয়ল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শান্ত ছৈয়াল, পাঁচগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. দেলোয়ার রাঢ়ীসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকোর সঞ্চালনায় সভায় বক্তারা দলের প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন